সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইলে সোমবার ট্রাকের ধাক্কায় মোসেল উদ্দিন নামের এক বাইসাইকেল আরোহী মারা গেছেন।
জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক ত্রিশমাইলে পৌঁছে বাইসাইকেল আরোহী মোসেল উদ্দিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার মৃতদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: