জেলার খবর

সিরাজগঞ্জে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, মামলা দায়ের

 সিরাজগঞ্জে সংঘর্ষে
সিরাজগঞ্জে সংঘর্ষে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সোহেল রানার (২৮)মৃত্যুর খবর সোমবার ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করেছে।

সোহেল রানা সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যানী গ্রামের আমিনুল ইসলামের ছেলে। ভোরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, রোববার সকালে কল্যানী পশ্চিমপাড়া গ্রামের প্রতিবেশী বাবলু শেখের গরু সোহেল রানাদের লাউ গাছ খেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সোহেল রানাসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরমধ্যে সোহেল রানার অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে বগুড়া মেডিকেল মোহাম্মদ আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার ভোরে সোহেল রানা মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সেলিম সহ বেশ ক’জনের বাড়ি ভাঙচুর করেছে।

এদিকে, রাতেই সদর থানায় সোহেল রানার চাচা মোকাদ্দেস আলী বাদী হয়ে ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ