জেলার খবর

খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক হত্যার বিচারের দাবিতে অবরোধ চলছে

 খাগড়াছড়ি
খাগড়াছড়ি

খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক হত্যার বিচার ও অপহৃত দুই বাঙালিকে উদ্ধারের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সকাল থেকে জেলার ৯টি উপজেলায় এ অবরোধ চলছে— মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে দলীয় কর্মীরা।

বাস স্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জেলা সদরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ করছে পিকেটাররা।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

গত রোববার খাগড়াছড়ির আলুটিলায় মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্তর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর প্রতিবাদে রোববার দুপুরে শহরের চেঙ্গী স্কোয়ারে বাঙালি ছাত্র পরিষদ এ অবরোধের ডাক দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ