জেলার খবর

পুরোহিত হত্যা: গ্রেপ্তার ৩ জন ১৫ দিনের রিমান্ডে

পুরোহিত হত্যা
পুরোহিত হত্যা

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষ জগেশ্বর দাসাধিকারী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জনকে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার সকালে মঠের অধ্যক্ষ জগেশ্বর দাসাধিকারী হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আমলী আদালতে হাজির করা হয়।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের প্রত্যেককে দুটি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তা আমলে নিয়ে প্রত্যেকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে, ওই ঘটনায় মঠের গুলিবিদ্ধ প্রহরী গোপাল চন্দ্রকে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে। এছাড়া, ককটেলের আঘাতে আহত পূজারী নিতাইপদ দাস দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ