জেলার খবর

ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহ
ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে মঙ্গলবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি সন্টু মিয়া (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মঙ্গলবার ভোরে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের হলদিপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। সোমবার রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে হত্যা মামলার আসামি সন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয। এরপর তাকে নিয়ে মহেশপুর উপজেলার হলদিপাড়া এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সন্টু মিয়া।

এ সময় মাসুদ ও আহসান হাবিব নামের দুই কনস্টেবল আহত হয়। তাদেরকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড রাইফেলের গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি আমিনুল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ