জেলার খবর

বিমানবন্দর-ডিইপিজেড পর্যন্ত উড়াল সেতু হবে, চুক্তি কাল: কাদের

উড়াল সেতু
উড়াল সেতু

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল হয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হবে— জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী এ সময় বলেন, ৪২ কিলোমিটার দীর্ঘ এ সেতুর মূল সেতু হবে ২০ কিলোমিটার আর ২২ কিলোমিটার হবে সেতুর শাখা-প্রশাখা এতে ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা।

এতে পরামর্শক নিয়োগের জন্য অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে আগামীকাল-বুধবার সেতু ভবনে চুক্তি সই হবে ও চীনের একটি প্রতিষ্ঠান এ সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।

কাদের বলেন, এ সড়কটির উভয়পাশে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়কের প্রশস্ততা কম থাকার কারণে ব্যস্ততম আশুলিয়ার শিল্পাঞ্চলের যানজট নিরসনে এই উড়ালসেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

এ ছাড়া মহাসড়কের উভয়পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আগামী ১৫ মার্চের মধ্যে স-উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে— এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের পর সরকার ব্যবস্থা নেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ