পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান গাজীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে কলাপাড়া উপজেলার আলীপুর বাজারের কাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা মান্নানের পথরোধ করে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলেও ধারণা তাদের।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: