জেলার খবর

ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

ট্রেন চলাচল বন্ধ
ট্রেন চলাচল বন্ধ

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জানকিছড়া রেলসেতুর নিচের মাটি সরে যাওয়ায় বুধবার ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে দিবাগত রাত আড়াইটার দিকে কমলগঞ্জ উপজেলার জানকিছড়া রেলসেতুর নিচের মাটি সরে যায়। এতে ওই রেলসেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রেলসেতুতে সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, এ ঘটনায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী জালালাবাদ এক্সপ্রেস কমলগঞ্জের ভালুকা রেলস্টেশনে আটকা পড়েছে। চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আটকা পড়েছে।

ঢাকা অভিমুখী কালনি এক্সপ্রেস বৃহস্পতিবার সকাল সাড়ে সাড়ে ৯টা পর্যন্ত সিলেট স্টেশনে রয়েছে বলে জানান স্টেশন মাস্টার আব্দুল আজিজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ