জেলার খবর

নারায়ণগঞ্জে ট্রলার ডুবি, ৬ জনের মরদেহ উদ্ধার

ট্রলার ডুবি
ট্রলার ডুবি

নারায়ণগঞ্জ আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ১০ ঘণ্টা পর চার শ্রমিকের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা ৬ জনে উন্নীত হল।

নিহতরা হলেন : মো. তালেব (৩৫), নেজাব ওরফে নিজাম (৩০), সুজন (৩৬), শাহীন (৩৮), শরীফুল (৩৬) ও সুজব ওরফে সবুজের (৩০)। নিহত শ্রমিক প্রত্যেকের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গারেশ্বর গ্রামে।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় থেকে বিআইডব্লিউটিএয়ের উপ-পরিচালক জহিরউদ্দিন চৌধুরীর নেতৃত্বে উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে নগদ ২০ হাজার করে টাকা তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।

এর আগে বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ঝড়ের মধ্যে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর সংলগ্ন নদীতে অন্য একটি ট্রলারের (বাল্কহেড) ধাক্কায় ডুবে গিয়েছিল এমভি রহমত উল্লাহ এক্সপ্রেস। ডুবে যাওয়ার কিছু সময় পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছিল। কিন্তু নিখোঁজ ছিলেন চারজন।

তাদের খুঁজতে নামেন দমকল বাহিনীর ডুবুরিরা। রাত সাড়ে ১০টার দিকে ওই চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ