জেলার খবর

গাজীপুরে পুলিশের গুলিতে ৪ ডাকাত আহত

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের একটি পোশাক কারখানায় ডাকাতি করে পালানোর সময় বৃহস্পতিবার পুলিশের গুলিতে ৪ ডাকাত সদস্য আহত হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ডাকাত দলের সদস্য মিজানুর রহমান ৩-৪ দিন আগে কড্ডার ওশান গার্মেন্টে নিরাপত্তা কর্মীর চাকরি নেয়। বৃহস্পতিবার রাতে সে অন্য নিরাপত্তা কর্মীদের চেতনানাশক মেশানো পিঠা খাওয়ালে তারা অচেতন হয়ে পড়ে। পরে, ১৫-১৬ জনের একটি ডাকাতদল এসে ওই কারখানার গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল মাইক্রোবাসে তুলে পালানোর চেষ্টা করে।

তবে এরই মধ্যে কারখানার এককর্মী ডাকাতির খবর দিলে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। এসময়, উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে, ডাকাত দলের ৪ সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়।

আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ