জেলার খবর

ত্রিশালে স্কুলে হামলা-ভাঙচুর, ক্লাস চলছে আকাশের নিচে

ক্লাস চলছে আকাশের নিচে
ক্লাস চলছে আকাশের নিচে

সরকারি খাস জমি দখলের উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশালে স্কুলে ক্লাশ চলাকালে শিক্ষার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্কুলটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় সন্ত্রাসীরা। স্কুল ভেঙে ফেলায় এখন খোলা আকাশের নীচে ক্লাশ করছে কোমলমতি শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওই বর্বর হামলার বিচার চান এলাকাবাসী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ীতে ২০১৪ সালে রাজাবাড়ী আদর্শ শিশু একাডেমি নামের স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এলাকাবাসীর সহায়তায় ১৮% সরকারি খাস জমিতে স্থানীয় শিক্ষিত বেকার যুবকরা আশপাশের কয়েকটি গ্রামের কোমলমতি শিশুদের জন্য এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। আশপাশের দুই কিলোমিটারের মধ্যে কোন সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় কাঁঠাল ইউনিয়নের ৬টি গ্রামের দুই শতাধিক শিশু এখানে পড়ালেখার সুযোগ পাচ্ছে।

তবে গত মঙ্গলবার ক্লাশ চলার সময়ে স্থানীয় সাঈদ ও ফারুকের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করে অতর্কিত হামলা চালায় ও অগ্নি সংযোগ করে। তারা বিদ্যালয়ের অফিস কক্ষের গুরুত্বপূর্ন কাগজপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়িয়ে দেয় ।

এরপর থেকে খোলা আকাশের নীচে ক্লাশ করছে শিশুরা। এ ঘটনায় আতঙ্কিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

ঘটনাটি পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ