চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি গরু ব্যবসায়ী মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে গঙ্গা নদীর ঘাংনীপাড়া এলাকায় নুরপুর ও চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে প্রাণ হারান তিনি।
এলাকাবাসি বলেন, বেনজির আলীর শরীরের নাভির নিচে বামপাশে গুলি লেগেছে। তবে শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশনস অফিসার জানান এ ব্যাপারে তারা কিছু জানে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: