চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে বৃহস্পতিবার ট্রাক চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত ওই দুই পুলিশ কমকর্তা দিনাজপুর জেলার ফুলবাড়ি রাজারামপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম ও জয়পুরহাট জেলার ধীরতির সূতিঘাট এলাকার শাজাহানের ছেলে শিক্ষানবীশ সার্জেন্ট আতাইল ইসলাম।
শিবগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ এম এম ময়নুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রথমে কানসাট গোপালনগর মোড়ে ঘাতক ট্রাকটি থামানোর জন্য সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল অমান্য করে ট্রাকটি পালিয়ে যাওয়া চেষ্টা করলে নিহত ওই পুলিশের দুই কর্মকর্তা মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া করে।
এ সময় পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ওই ২ পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: