জেলার খবর

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ আসামি নিহত, ঢামেকে একজন

নরসিংদী
নরসিংদী

নরসিংদী শহরের ভাগদী মহল্লায় দুই যুবক নিহতের ঘটনায় বৃহস্পতিবার প্রধান সন্দেহভাজন জহিরুল ইসলাম (২৫) গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

এ সময় অপর দুই আসামি মো. বারিক মিয়া (২৪) ও মো. হোসেনকে (২২) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বারিক মিয়ারও ঢামেকে মৃত্যু হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় জোড়া খুনের আসামিদের ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম, বারিক মিয়া ও মো. হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বারিক মিয়া ও মো. হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শহরের ভাগদী মহল্লায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হন। এ জোড়া খুন মামলার এজাহারভুক্ত আসামি জহিরুল ইসলাম, মো. বারিক ও মো. হোসেন।

নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ