জেলার খবর

গাজীপুরের বুথ লুটের ট্রাক ময়মনসিংহে উদ্ধার

উদ্ধার
উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে দুর্বৃত্তদের লুট করা ১ কোটি ৮৪ লাখ টাকা বোঝাই দুটি ট্রাংক খালি অবস্থায় ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ীয়া থানায় গিয়ে ট্রাঙ্ক দুটি শনাক্ত করে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল তায়েবুর জানিয়েছেন, উদ্ধার হওয়ায় ট্রাক ২টি যে কালিয়াকৈরে লুট হওয়া এটিএম বুথের টাকাবোঝাই ট্রাঙ্ক তা নিশ্চিত করা হয়েছে। ট্রাঙ্ক দু'টির একটির মধ্যে ডাচ বাংলা ব্যাংকের একটি শপিং কার্ডও পাওয়া গেছে বলে জানান তিনি।

ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে আছিমের বাঁশদীর কড়ইতলা গ্রামের হাফেজ ইউসুফ আলী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুটি ট্রাঙ্ক দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে ট্রাঙ্ক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বিকেলে কালিয়াকৈর থানার এসআই ফুলবাড়ীয়া থানায় এসে ট্রাঙ্ক দু'টি শনাক্ত করে।

বুধবার রাতে কালিয়াকৈরে হরিণহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথের জন্য ব্যাংকের টাকা নিয়ে আসে মানি প্লান্ট নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। টাকা নিয়ে বুথের ভেতরে অবস্থানকালে একটি পিকআপ ভ্যানে করে আসা ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত বুথে হামলা চালায় এবং টাকা ভর্তি ট্রাঙ্ক দুটি লুটে নিয়ে যায় তারা।

টাকা নিয়ে মাইক্রোবাস থেকে ভেতরে যাওয়ার পর একটি পিকআপভ্যানে আসা ১০-১২ জন দুর্বৃত্ত বুথে হামলা চালায়। মানি প্ল্যান্টের লোকজন ভল্টে টাকা রাখার সময় দুর্বৃত্তরা তা লুট করে নিয়ে যায়।

এক কোটি ৮৪ লাখ টাকা লুট হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে বলে জানালেন মানি প্ল্যান্টের এই কর্মকর্তা।

খবর পেয়ে র্যা ব ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ