গাজীপুরের ভবানীপুর এলাকায় রাজেন্দ্রপুর ইকো রির্সোটে শুক্রবার ডাকাতের হামলায় পিকনিকে আসা বিআরটিএ কর্মকর্তাসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
এসময়, ডাকাতরা তাদের মারধর করে নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাত আড়াইটার দিকে প্রায় ৪০ জনের একদল ডাকাত দেশি অস্ত্রসহ রির্সোটে হানা দেয়। এসময় তারা পার্কে অবস্থিতদের মারধর করে নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মো. আশরাফুজ্জামান নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতলে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: