নাটোর শহরে শ্রী শ্রী রাধা বল্লভজীউর আখরায় অব্যবহৃত ৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মন্দিরের ঝাঁড়ুদার ওই প্রতিমাগুলোকে ভাঙচুর অবস্থায় দেখতে পান। এ সময় বিষয়টি মন্দির কমিটিকে জানান তিনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধারণা করা হচ্ছে, মন্দিরের কক্ষটি অরক্ষিত হওয়া মাদক সেবীরা এ ঘটনা ঘটিয়েছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: