জেলার খবর

মাগুরায় বন্দুকযুদ্ধে নিহত ১

মাগুরা
মাগুরা

মাগুরার কসুন্দি এলাকায় সোমবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম লিটন (৪২) নামে এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছে।

মাগুরা থানার এসপি এহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ৩টার দিকে মহাসড়কের কুসুন্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে একদল ডাকাত। পরে পুলিশও গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে লিটনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি রামদা, একটি চাপাতি ও গাছকাটার করাত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় তাজউদ্দিন, কামরুল, মামুন ও লাল মিয়া নামে চার কনস্টেবল আহত হন। তারা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ