দিনাজপুর ও গাইবান্ধায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ সদস্য।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া এলাকায় টহল দেয়ার সময় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই পুলিশ কনষ্টেবল আব্দুল লতিফের মৃত্যু হয়। এসময় এএসআই রেজাউর রহমানসহ ৪ পুলিশ সদস্য আহত হন।
আহতদের রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের চাপায় রংপুর রেঞ্জ রির্জাভ ফোর্সের এএসআই ওবায়দুর রহমান নিহত হয়েছেন। তিনিও রোববার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে টহলরত অবস্থায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: