দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার লাকড়িবোঝাই ট্রাকের ধাক্কায় ২ জন ভ্যান আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন: উপজেলার বকুলতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে স্বপন (৩২) ও পুরাপুকুর গ্রামের নজমুল ইসলামের ছেলে উজির আলী (৪০)।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে উপজেলার ভাঙ্গা মাদ্রাসা নামক এলাকায় স্বপন ও উজির আলী ভ্যানে করে যাওয়ার পথে লাকড়িবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপন ও উজির আলী মারা যায়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বলেন, ঘটনার পর থেকেই ট্রাকচালকসহ অন্যরা পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: