নোয়াখালীর চেয়ারম্যান ঘাট এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাতে উপজেলা বয়ারচরের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি বোটে করে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত রামদা, বগিদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ঘাট এলাকায় কর্মরত স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
পরে স্থানীয়রা একত্রিত হয়ে ডাকাতদলকে ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৪ ডাকাতের মৃত্যু হয়। আর গুরুতর আহত হয় আরো দুই ডাকাত। পরে মৃতদেহগুলো নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: