জেলার খবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের শিরিষচালায় শনিবার ট্রাকের সঙ্গে পুলিশবাহী মাইক্রোবাসের সংঘর্ষে একজন পুলিশ সদস্য মারা গেছেন। এ সময় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৩ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির একটি মাইক্রোবাস রাতের টহল শেষে ফেরার সময় ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিষচালা এলাকায় মাটিবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় গুরুতর আহত হন পুলিশের সহকারী উপপরিদর্শক মো. হারুন অর রশিদ, কনস্টেবল মানিক ও জব্বার এবং মাইক্রোবাসের চালক ফারুক। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হারুন অর রশিদ মারা যান।

অপর দুই পুলিশ সদস্য ও মাইক্রোবাসের চালকের অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে, চুয়াডাঙ্গার জীবননগরে মাইক্রোবাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ