জেলার খবর

হবিগঞ্জে এবার মাদ্রাসার ৪ ছাত্র নিখোঁজ

বাসিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও মাদ্রাসা
বাসিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও মাদ্রাসা

হবিগঞ্জ সদর উপজেলার বাসিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও মাদ্রাসার ৪ ছাত্র শুক্রবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন।

তারা হলেন: বাহুবল উপজেলার আহমেদ রশিদ মিয়ার ছেলে রাশিদ (১৩), একই উপজেলার আবদা নারায়ণ গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২), সদর উপজেলার দরিয়াপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে শাহনূর (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাতপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে নয়ন (১২)।

মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোজাক্কির হোসেন বলেন, নিখোঁজ ৪ ছাত্র শুক্রবার বিকেলে পাঞ্জাবি বানানোর কথা বলে মাদ্রাসা থেকে বের হয়ে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবলে খেলতে গিয়ে নিখোঁজ হয় ৪ শিশু। এর ৫ দিন পর ওই গ্রাম থেকে ২ কিলোমিটার দূরে ইসাবিল এলাকা থেকে বালি চাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ