নির্বাচনী হাওয়ায় মাতোয়ারা শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড় এলাকা। ফসলের মাঠ থেকে শুরু করে চায়ের দোকান, হাট-বাজার সবখানেই নির্বাচনী আমেজ। নানা শ্লোগান আর শোভাযাত্রায় মুখরিত গ্রামীণ সড়কগুলো। এছাড়া, ভোটারদের দ্বারে দ্বারে গিয়েও চলছে প্রার্থীদের ভোটভিক্ষা ও উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
আগামী ২২ মার্চ একযোগে সারাদেশে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম দফার ভোট। এরমধ্যে শেরপুর জেলায়ই রয়েছে ১২টি ইউনিয়ন পরিষদ। এসব ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ ও বিএনপির রয়েছে ১২জন করে ২৪ জন।
আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৯ জন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ৬ জন এবং স্বতন্ত্র ১৪ জন প্রতিদ্বন্দ্বী।
ফসলের মাঠ থেকে শুরু করে চায়ের দোকান, হাট-বাজার সবখানেই নির্বাচনী আমেজ। নানা শ্লোগান আর শোভাযাত্রায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
তবে দেখে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন বলে জানালেন ভোটাররা।
শেরপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ১১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ৫৭৯ জন ও নারী ৮৬ হাজার ৫৩২ভোটার জন। ভোটকেন্দ্র ১০৮টি।