পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুরিয়ানা বাজারে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের হামলায় বিএনপি সমর্থিত প্রার্থীর ৪ কর্মী আহত হয়েছেন।
আমাদের সংবাদতদাতা জানিয়েছেন, শনিবার সকালে পিরোজপুরের আটঘরকুড়িয়ানা ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ২০ থেকে ২৫টি মোটর সাইকেল নিয়ে আটঘর এলাকা থেকে নির্বাচনী অফিস মাহামুদকাঠী আসছিলেন।
এ সময় তার বহরের ২টি মোটর সাইকেল পিছনে পড়লে তারা কুরিয়ানা বাজারের কাছে এলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে বিএনপি সমর্থিত প্রার্থীর ৪ কর্মী আহত হয়। আহতদের স্বরুপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, বরিশালের গৌরনদীর সরিকলেও নির্বাচনী প্রচারণা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ৫ জন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: