জেলার খবর

কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে জনযাত্রা খুলনায়

সুন্দরবন
সুন্দরবন

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ বন্ধের দাবিতে ঢাকা থেকে শুরু হওয়া তেল-গ্যাস- খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জনযাত্রা খুলনার শহীদ হাদিস পার্কে শনিবার পৌঁছেছে।

এর আগে, দুপুরে জেলার ফুলতলা ও দৌলতপুর উপজেলায় পথসভা করেন কমিটির নেতা-কর্মীরা।

সুন্দরবন রক্ষা আন্দোলন জাতীয়পর্যায় থেকে আন্তর্জাতিকপর্যায়ে চলছে বলে মন্তব্য করেন কিমিটির নেতা কর্মীরা। এ আন্দোলনে একাত্ম হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান জাতীয় তেল গ্যাস রক্ষাকারী কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নিমার্ণ নিয়ে এলাকাবাসী ও পরিবেশবাদী সংগঠনগুলো শুরু থেকেই বিরোধীতা করে আসছে। তাদের দাবির পক্ষে রামপাল, বাগেরহাট ও খুলনাতে বিভিন্ন সময় লংমার্চসহ নানান কর্মসূচিও পালন করেছে। এরই অংশ হিসেবে, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে ঢাকা থেকে শুরু হওয়া জনযাত্রা শনিবার দুপুরে খুলনার ফুলতলা পৌঁছায়। সেখানে স্থানীয় বাসস্ট্যান্ড ও পরে দৌলতপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রতিরোধে সচেতনতামূলক পথসভা করেন তারা।

সুন্দরবনকে রক্ষা করতে জনগনের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রতিহত করতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গণসংহতি আন্দোলনের কনভেনর জুনায়েদ সাকি।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে সমাবেশে যোগ দেন কমিটির নেতা-কর্মীরা।

তাদের দাবি মানা না হলে তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতিহত করতে আরো কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন জুনায়েদ সাকি।

শুক্রবার ঢাকা থেকে শুরু হওয়া এ জনযাত্রা যশোর যায়। সেখান থেকে শনিবার খুলনা পৌঁছায় এটি। বোরবার বাগেরহাটের কাটাখালী যাওয়ার মধ্যদিয়ে শেষ হবে জনযাত্রা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ