হবিগঞ্জের শায়েন্তাগঞ্জ ও গাজীপুরের খাড়াজোড়া এলাকায় মঙ্গলবার আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ আনসার সদস্যসহ ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বি-বাড়িয়া থেকে মৌলভীবাজারগামী আনসার সদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ আনসার সদস্যের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৩০ জন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
নিহতরা হলেন: জিয়াউল, সুদীপ ও বাবুল মিয়া।
এদিকে, গাজীপুরের খাড়াজোড়া এলাকায় একটি যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মারাত্মক আহত হন ১৫ জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এছড়া ভোরে গাজীপুরের হিজলতলী এলাকায় গাড়ীর ছাদ থেকে পরে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।