মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া কোস্ট গার্ডের একটি দল মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় ভোলা থেকে ঢাকাগামী এম ভি জামাল-১ নামের একটি লঞ্চে তল্লাশি চালিয়ে ৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরে জব্দ করা জাটকা গজারিয়ার বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: