মাগুরার শালিখায় উপজেলায় বুধবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত (৩৫) নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর ব্রিজের কাছে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। খবর পেয়ে রাত একটার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। কিছুক্ষণ পর ডাকাতদলটি পিছু হটে।
একপর্যায়ে ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় ডাকাতি ও অপমৃত্যুর ২টি পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: