যশোরের মনিরামপুরে নির্বাচনী সহিংসতায় আহত মনসুর আলী নামে এক আওয়ামী লীগ কর্মীর শুক্রবার মৃত্যু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় মনসুর আলী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুনসুর আলী ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলামের সমর্থক ছিলেন।
এদিকে, ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত কমপক্ষে ২০ জন। এ ঘটনায় রাজ্জাক মেম্বারের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে প্রতিপক্ষ কামাল পন্ডিতের সমর্থকরা।
এছাড়া, একই উপজেলার কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিরব হাওলাদারের এক কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন।