বান্দরবানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শান্তি প্রিয় ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে রামজু পাড়ায় এ ঘটনা ঘটে।
তিনি রুমা উপজেলার গালেঙ্গা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
রুমা থানার ওসি শরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে কয়েক দুর্বৃত্ত ইউপি নির্বাচনে চেয়ারম্য্যান প্রার্থী শান্তি প্রিয় ত্রিপুরাকে বাসা থেকে ধরে যায়। পরে তারা জঙ্গলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।
দুর্বৃত্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযান চলছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: