সুন্দরবনের শ্যালা নদীতে সব ধরণের বাণিজ্যিক নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
সোমবার সকাল থেকেই নদীতে নৌযান চলাচল বন্ধ রেখেছে বনবিভাগ।
এদিকে, রোববার সুন্দরবনের শ্যালা নদীর তাম্বুলবুনিয়ায় কয়লা বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় মংলা থানায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে বনবিভাগ। এতে জাহাজটির মালিক ও মাস্টারসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় গতকাল বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মোমিনুল রশিদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।
এর আগে, সকালে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার সি হর্স নামের কার্গো জাহাজটি তলদেশ ফেটে শ্যালা নদীতে ডুবে যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: