টেলিটককে প্রতিযোগিতামূলক বাজারের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে টেলিযোগাযোগ প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এরিকসনের চট্টগ্রাম অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান টেলিটকের গ্রাহক ও সিম বৃদ্ধি পাওয়ায় সারাদেশ যেন টেলিটকের নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পাওয়া যায় সে ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় মন্ত্রী বাংলাদেশের জন্য তৈরি বিশেষায়িত ওয়েবসাইট ‘ইন্টারেনট অফ থিংসে’র ডেমো পর্যবেক্ষণ করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: