জেলার খবর

গাজীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে শুক্রবার র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে টঙ্গীর নৌ-বন্দর এলাকায় একটি ইটভাটায় বসে কয়েকজন মাদকদ্রব্য ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি করছে এমন খবর পেয়ে র‌্যাব-১ এর টহল দল সেখানে যায়। এসময়, তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে, দেলোয়ার গুলিবিদ্ধ হলেও অন্যরা পালিয়ে যান।

পরে দেলোয়ারকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি গুলি, একটি গুলির খোসা, দুটি গুলিসহ একটি এলজি, ১৯৬টি ইয়াবা ট্যাবলেট, তিনটি ছুরি, ১০ হাজার টাকাসহ আরো বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ