হবিগঞ্জের বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শুক্রবার একই বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৭ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ৭টার দিকে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কড়াঙ্গি ব্রীজের উত্তর অংশে ঢাকা থেকে ছেড়ে আশা সিলেটগামী বৈশাখী পরিবহনের সঙ্গে স্থানীয় আউশকান্দি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে, স্থানীয় আউশকান্দি বাসের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা গেছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: