পোস্টার লাগানোকে কেন্দ্র করে দিনাজপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবলু রহিমের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী মনিরাম রায়ের সমর্থকদের মধ্যে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ৩ জন আহত হয়।
এদের মধ্যে সুবোধ রায় নামে একজনকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মনিরাম রায়ের সমর্থক বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: