নির্বাচনী প্রচারের সময় শনিবার যশোরের নওয়াপাড়া ও শেখহাটি ইউনিয়নে বোমা হামলায় ১০ জন আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাতে নওয়াপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজারে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম প্রচারণার সময় অজ্ঞাত লোকেরা তাদের লক্ষ্য করে হাতবোমা ছুড়ে। এতে ৫ জন আহত হন।
এদিকে, রাত ১০টার দিকে শেখহাটি ইউনিয়নের লেবুতলা বাজারে আওয়ামী লীগ প্রার্থী আলিমুজ্জামান মিলন ও বিএনপি প্রার্থী মোস্তফা মনোয়ার কর্মীদের নিয়ে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটলে ৫ জন আহত হন।
এ ঘটনায় দুই দলের নেতারা পরস্পরকে দায়ী করলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: