কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জুনাইল গ্রামে নির্মাণাধানী ভবনের মাটির নিচ থেকে ৩ বছরের শিশুকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জের পুলিশ সুপার জামাল উদ্দিন জানিয়েছেন, ঢাকায় কর্মরত মায়ের কাছে পৌঁছে দেয়ার কথা বলে আবুল কাশেম তার ৩ বছরের শিশু ইমরানকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে। পরদিন ভোরে ঘুমন্ত শিশুকে ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে ওই ভবনের মাটির নিচে পুঁতে রাখে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে।
তার স্বীকারোক্তি অনুযায়ী পাশের পুকুর থেকে কাঁচিটিও উদ্ধার করেছে পুলিশ বলেও জানান তিনি।
পেশায় রিকশাচালক আবুল কাশেম মাদকাসক্ত ছিল এবং প্রায়ই স্ত্রীকে মারধর করতো বলে জানিয়েছে এলাকাবাসী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: