নারায়ণগঞ্জের রূপগঞ্জে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে সোমবার বাসা থেকে ডেকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১০টার দিকে খোরশেদকে বাড়ি থেকে ডেকে উপজেলার চর চনপাড়া শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাত ২টার দিকে সেখানে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা খোরশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
চনপাড়া এলাকায় মাদক বিক্রির নিয়ন্ত্রণ নিতে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ওসি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: