জেলার খবর

তনু হত্যার আলামত নষ্ট করা হতে পারে: ড. মিজান

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার আলামত নষ্ট করা হতে পারে—বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসের ভেতরে তনুর মরদেহ উদ্ধারের স্থানটি পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হত্যাকারীদের বাঁচাতেই এ কাজ করা হতে পারে— এ কথা উল্লেখ করে ড. মিজানুর রহমান বলেন, আলামত নষ্ট হতে পারে—এটি বিচারকে ভিন্ন খাতে নিতে পারে ও বাধাগ্রস্ত করতে পারে। যদি এটি ঘটে থাকে আর যারা এমনটা করেছেন তাদেরও বিচারের আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, বিশেষ করে যে জায়গায় তনুর মৃতদেহ পড়ে ছিল তা এখন পরিষ্কার করা হয়েছে এবং মাটি তুলে ফেলা হয়েছে। এতে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে—যদি এটা হয়ে থাকে তবে কেন এটা করা হয়েছে? কে বা কারা করেছে তা খতিয়ে দেখতে হবে—এটা অবশ্যই জানা দরকার।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, তনুর পরিবারকে সাহায্য করা উচিত। ন্যায়বিচারের নামে বা তথ্য সংগ্রহের নামে তাদের যেন হয়রানির শিকার হতে না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরো বলেন, তনুর পরিবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অগাধ ও অসীম আস্থা রয়েছে এবং তারা বিশ্বাস করেন ন্যায়বিচার পাবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ