জেলার খবর

অপরিকল্পিতভাবে গাজীপুরে নির্মিত হচ্ছে বহুতল ভবন

অপরিকল্পিতভাবে নির্মিত বহুতল ভবন
অপরিকল্পিতভাবে নির্মিত বহুতল ভবন

অপরিকল্পিতভাবে গাজীপুরে নির্মিত হচ্ছে বহুতল ভবন—পুকুর, ডোবার মত নিচু জায়গাগুলো ভরাট করে ইচ্ছামত ভবন নির্মাণ করছেন মালিকরা।

রাজউক থেকে তারা নকশার অনুমোদন নিলেও ক্ষমতা না থাকায় এসব ভবন নির্মাণে তদারকি করতে পারছে না সিটি করপোরেশন। ফলে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে শহরে ঝুঁকির মাত্রা ক্রমেই বাড়ছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধ্বসের পর রাজধানী ও এর আশেপাশের এলাকাগুলোতে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে অনুমোদনের ক্ষমতা স্থগিত করে সরকার। বর্তমানে একমাত্র রাজউকই এ অনুমোদন দিয়ে থাকে।

তবে রাজউক থেকে অনুমোদন নেয়া হলেও গত আড়াই বছরে গাজীপুরের বিভিন্ন জায়গায় যত্রতত্র গড়ে উঠছে বহুতল ভবন। ক্ষমতা না থাকায় নির্মাণ কাজের তদারকিও করতে পারছে না সিটি কর্পোরেশন। ফলে পুকুর-ডোবা ভরাট করে মালিকরা ইচ্ছেতম ভবন গড়ে তুলছেন।

অপরিকল্পিভাবে ভবন নির্মাণের কথা স্বীকার করে নগরের মেয়র জানালেন তার নানা সীমাবদ্ধতার কথা।

সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নগর গড়ে তুলতে পারলে নাগরিকদের ভোগান্তি লাঘবের পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ