ময়মনসিংহের তারাকান্দায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তারাকান্দা উপজেলার আতকাপাড়া গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত প্রার্থী শামসুল আলমের সমর্থক হাজী আব্দুল হাকিমের বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম দুদুর লোকজন।
এ সময় কয়েকটি বাড়ি-ঘর ও দুইটি মটর সাইকেল ভাঙচুর করা হয়। হামালাকারীদের বাধা দিতে গেলে দুই জন আহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: