সাভারের আশুলিয়ায় উইলসন কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্কুলের অধ্যক্ষ মর্জিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার গভীর রাতে দুর্বত্তরা স্কুলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্কুলের ১১টি কক্ষ, বিভিন্ন বই, কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজ-পত্র পুড়ে গেছে। এসময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: