নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ওয়ার্কশপের বয়লার বিস্ফোরণে শনিবার ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাত দশটার দিকে কাঁচপুরের পূর্ব বেহকৈল এলাকায় আলীরাজ রিপেয়ারিং নামের একটি ওয়ার্কশপে হঠাৎ করেই বয়লার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই আমিন ও হারিস নামের দুই শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন ৫ জন।
এদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার পথে মারা যান। তবে তার পরিচয় জানা যায়নি।
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: