গাজীপুরে সন্দেহভাজন ডাকাতদের গুলিতে রোববার এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মধ্যরাতে গাজীপুরের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকায় সন্দেহভাজন ডাকাতরা নরেশ চন্দ্র ঘোষের বাড়িতে হানা দেয়। তারা তালা ভেঙে বাড়িতে ঢুকে নরেশ চন্দ্র ঘোষ, বিধান চন্দ্র ঘোষ ও মৃনাল চন্দ্র ঘোষকে কুপিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে।
এসময় ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নরেশের ভাই মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষের।
আহত হন আরো ৩ জন। তাদেরকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: