জেলার খবর

বর্ষণে শ্রীমঙ্গলে সেতু ভেঙ্গে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেল যোগাযোগ বন্ধ
রেল যোগাযোগ বন্ধ

সিলেটের শ্রীমঙ্গলের জানকিছড়ায় লাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, রোববার রাত থেকে টানা বৃষ্টির কারণে শ্রীমঙ্গলের জানকিছড়া সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যায়। ঝুঁকি এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে, লাইন বন্ধ থাকায় কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে— রাস্তায় আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ও সুরমা এক্সপ্রেস বলে জানান তিনি।

এরইমধ্যে লাইন মেরামতের কাজ শুরু হয়েছে জানালেও ট্রেন চলাচল শুরু হতে কতক্ষণ লাগবে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার।

শ্রীমঙ্গলের গণপূর্ত (রেল) বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ভারী বর্ষণে এই রেলসেতুর পিলার দেবে ও গার্ডার ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। পরবর্তী সময়ে একই স্থানে নতুন করে পিলার নির্মাণ করে সেতু সংস্কারের কাজ চলছিল। একই সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হয়। আজ ভোরে পাহাড়ি ঢলে এই সেতুটি ভেসে যায়। ক্ষতিগ্রস্ত সেতু নির্মাণ করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বেশ সময় লাগবে বলেও তিনি জানান। কমপক্ষে ২৪ থেকে ৩০ ঘণ্টা সময় লেগে যেতে পারে। এ পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনগুলোকে শ্রীমঙ্গল স্টেশন থেকে চলাচল করতে হতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ