বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে যশোর অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ব জুট মিলের শ্রমিকরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে খুলনার নতুন রাস্তার মোড়ে সড়ক ও রেলপথে অবস্থান নেয় শ্রমিকরা। এতে খুলনার প্রধান সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আর শ্রমিকরা রেলপথ অবরোধ করায় খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। ভোর ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। দাবি মেনে না নেয়া পর্যন্ত প্রতিদিন এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
পাঁচ দফা দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিল জুটমিলের শ্রমিকরা। তবে সোমবার থেকে শুধুমাত্র ছয় সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: