জেলার খবর

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে গৃহকর্তা খুন

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগরে এক বাড়িতে ডাকাতির সময় লুটপাটে বাধা দিতে গেলে গুলিতে নিহত হয়েছেন গৃহকর্তা। পরিবার পরিজনকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার চর লরেন্সে রাতে একদল ডাকাত আবদুল ওদুদের বাড়িতে ঢুকে লুটপাট শুরু করে। তাতে বাধা দিলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এ সময় বাড়ির কর্তা আবদুল ওদুদ জমাদার (৬০) নিহত হন। আহত হয়েছেন তার ছেলে আবদুর রহমান (৪৫) ও নাতী রাসেল মিয়াকে (১৯) গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি কবির বলেন, রাতে একদল ডাকাত আবদুল ওদুদের বাড়িতে ঢুকে লুটপাট শুরু করে। তাতে বাধা দিলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওদুদের মৃত্যু হয়, গুলিবিদ্ধ হন দুইজন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটকের কথা জানালেও তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ