জেলার খবর

সিরাজগঞ্জে সীমান্তবাজারে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্তবাজার নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ৪ জন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে সীমান্তবাজার এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী সিমেন্ট বাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ট্রাকের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করেছে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে, ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের হাসারা এলাকায সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

এছাড়াও চুয়াডাঙ্গাতেও সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ