জেলার খবর

যশোরে কালবৈশাখী ঝড়ে আহত ৫ জনের মৃত্যু

যশোর
যশোর

যশোরে কালবৈশাখী ঝড়ে ঘর চাপা পড়ে আহত ও আতঙ্কিত হয়ে যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের মধ্যে ৫ জন বৃহস্পতিবার মারা গেছেন।

যশোর জেলার সদর, ঝিকরগাছা, চৌগাছা, মণিরামপুর ও অভয়নগরসহ আরো বেশ কিছু উপজেলার উপর দিয়ে মঙ্গলবার কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে, জেলার বেশ কয়েকটি জায়গায় ঘর চাপা পড়ে কয়েকজন আহত হন। এছাড়া আতঙ্কিত হয়ে আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে লণ্ড ভণ্ড হয়ে গেছে গাছপালা, কয়েকশ হেক্টর জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল।

এদিকে, মৌলভীবাজারে ঝড়ে লাউয়াছড়া বনের ভেতর রেললাইনের দুই পাশের অর্ধশতাধিক গাছ উপড়ে যায়। ফলে, বুধবার রাত ১টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ